শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম পরিবহন শ্রমিক সংগঠন মিরসরাই বেবি টেক্সি শ্রমিক ইউনিয়ন-চট্ট-২৪১১ এর ২০২৪-২৭ সালের (ত্রি-বার্ষিক) কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ আগষ্ট বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নস্থ পূর্ব হিঙ্গুলী বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে উক্ত শপথ গ্রহণ, প্রাক্তন কমিটির দায়িত্ব হস্তান্তর ও নবাগত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচিত সদস্যদের’কে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠিতব্য নির্বাচন উপকমিটির সদস্য সচিব ও সংগঠনের সিনিয়র সদস্য নুরুল করিম ভূঁইয়া।

শপথ গ্রহণ অনুষ্ঠানে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, সংগঠনের সাবেক সভাপতি সামছুল হক সহ সংগঠনের পূর্বের কমিটি’র নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ আগষ্ট সংগঠনের কার্যালয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ১০ টি পদের একটিতে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুর নবী সভাপতি নির্বাচিত হওয়ায় বাকি ৯ টি পদে প্রতিদ্বন্দ্বী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর, সহসাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, লাইন সম্পাদক জাহাঙ্গীর আলম ও নিজাম উদ্দিন বলি।

উক্ত কার্যকরী পরিষদ নির্বাচনে মোট ভোটার ১২০৮ জন এবং কাস্ট হয়েছে ৮৬৬ ভোট। মোট ৯ টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া পিন্টু, প্রিজাইডিং অফিসার হিসেবে সমাজকর্মী কামরুজ্জামান কামরুল, সহকারী প্রিজাইডিং হিসেবে মাষ্টার এমদাদ উল্যাহ, দিদারুল আলম ও টিপু দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, পূর্বের কমিটি’র মেয়াদকাল শেষ হওয়ায় ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সাধারণ সভার মধ্য দিয়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কার্যকরী পরিষদ গঠিত উপলক্ষে সংগঠনের সিনিয়র সদস্য মোঃ নুরুল করিম ভূঁইয়া’কে সদস্য সচিব করে উপকমিটি গঠন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)