শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ২৪ ঘন্টায় একটি ভাল কাজ, গড়তে পারে সুন্দর সমাজ-এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্টালগ্ন থেকে সমাজ এবং পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’। এরই ধারাবাহিকতায় মিরসরাইয়ে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় বুধবার বিকেলে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারার মধ্যে ছিল আমলকি, হরিতকি, বহেরা, জলপাই, আকাশমনি, কড়ই, গামারি ও বেলজিয়াম। যেসব সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয় সেগুলো হলো অনির্বাণ, বিডি ক্লিন মিরসরাই উপজেলা, জোরারগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, বিজলী, রক্তের বন্ধনে মিরসরাই ও রক্তিম পরিবার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোরারগঞ্জ ইউনিয়ন শাখার সহযোগিতায় চারা বিতরনী অনুষ্ঠান ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র সভাপতি লায়ন জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শামসুদ্দীন, জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের সমাজকল্যান সম্পাদক আবদুল মোতালেব, ছাত্র প্রতিনিধি আরাফাত শাকিল, ইকবাল হোসেন ও নুর নবী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নুরুল আলম বলেন, ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গাছের চারা বিতরণের যে মহতী উদ্যোগ নিয়েছেন তা অসামান্য। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হয় সেই পরিমাণ গাছ রোপন করা হয় না। এতে করে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ে। একটি সুন্দর বাসযোগ্য দেশ গঠনে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের উদ্যোগে পুনর্বাসনের জন্য টিন বিতরণ

মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাট ও হিঙ্গুলীতে জামায়াত-শিবিরের উদ্যোগে পুনর্বাসনের জন্য টিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে করেরহাট ইউনিয়ন জামায়াত-শিবিরের উদ্যোগে উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া, পশ্চিম জোয়ার, সাইবেনেরখিল, বদ্ধ ভবানী ও হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর এলাকায় ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবার’কে পুর্নবাসনের জন্য টিন বিতরণ করা হয়।

১নং করেরহাট জামায়াতে ইসলামীর আমির আরিফুর রহমান, চট্টগ্রাম জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, জামায়াতে ইসলামী করেরহাট ইউনিয়ন সেক্রেটারি আসাদ উল্লাহ, করেরহাট শিবির সভাপতি আলতাফ, করেরহাট যুব বিভাগ অর্থ সম্পাদক রুবেল, বালুকিয়া ইউনিট সভাপতি হাফেজ জহির, ভবানী ইউনিট সভাপতি দিদার সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ টিন বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ আগষ্ট রাতের আঁধারে গোপনে মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নের বন্যাদুর্গত, সুবিধাবঞ্চিত ২৬০ পরিবারের মাঝে ছাত্রশিবিরের কর্মীরা খাদ্য (ফুড প্যাক), বস্ত্র ও তোষক দিয়ে আসে। এই মানবিক কাজের জন্য তারা প্রশংসিত হয়েছে। এছাড়াও ভয়াবহ বন্যার সময় দুর্গম এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছাতে এবং বিপদগামী মানুষগুলোকে উদ্ধারে নিরলসভাবে কাজ করে এই সংগঠনের কর্মীরা।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)