শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর ম্যানেজার নিহত
প্রথম পাতা » সকল বিভাগ » পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর ম্যানেজার নিহত
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর ম্যানেজার নিহত

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক ব্যাক্তি। নিহত রুপন চৌধুরী (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল গ্রামের রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি সিলেটের একটি ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে হেতিমগঞ্জ বাজারের ইমরান কমিউনিটি সেন্টারের সামনে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারে যাওয়ার পূর্বে ইমরান কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল আরোহী গাড়ি ঘুরিয়ে নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে যেতে চাইলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিলেট গামী একটি পাথরবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৪৪৬) চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুপন চৌধুরীর মৃত্যু হয়। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এবং নিহতের পরিবারকে খবর দেওয়া দিয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের রোড এক্সিডেন্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।





আর্কাইভ