শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে প্রেসক্লাবের অফিস উদ্বোধন
পানছড়িতে প্রেসক্লাবের অফিস উদ্বোধন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় নবগঠিত প্রেসক্লাব কমিটির অফিস এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব পুরাতন কোর্ট বিল্ডিং ভবনে প্রেসক্লাবের অস্থায়ী অফিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে নবগঠিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাশার এর সঞ্চালনায় ও সভাপতি মনিরুল ইসলাম মাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শাজাহান কবির শাজু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান,প্রেসক্লাবের সদস্যরা ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। এলাকার মাদক, চোরাচালানসহ বিভিন্ন দুর্নীতি নিয়ে লেখনীর মাধ্যমে তুলে ধরাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দদের নিকট সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য আহ্বান জানান।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ