শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পুলিশের অভিযানে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার-১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পুলিশের অভিযানে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার-১
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পুলিশের অভিযানে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার-১

--- স্টাফ রিপোর্টার :: আজ রবিবার ২৭অক্টোবর ২০২৪ রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর দিক-নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাঙামাটি কোতয়ালী থানার দায়িত্বপূর্ণ এলাকা মানিকছড়ি পুলিশ চেকপোস্ট বক্সের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ওপর চেকপোস্ট পরিচালনা করেন মানিকছড়ি পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক এর নেতৃত্বে পুলিশের একটি টিম।
চেকপোস্ট পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) বহন করে তা বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রাঙামাটি নিয়ে আসবে।
সংবাদ প্রাপ্তির সাথে সাথেই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম রাঙামাটি সড়কে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। তল্লাশীর এক পর্যায়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে আগত চট্ট-মেট্রো-ব-১১-০০৭৪ নম্বরের পাহাড়ীকা বাসটি মানিকছড়ি পুলিশ চেকপোস্ট বক্সের সামনে আসলে থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভার বাসটি থামায়।
উপরোক্ত পাহাড়িকা বাস তল্লাশীকালে বাসের এইচ-৩ সিটের উপর বসা ব্যক্তির নিকটে থাকা শপিং ব্যাগের ভিতর খাকি খামের প্যাকেটে ৯ হাজার ৭ শকত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার পূর্বক মাদক ব্যবসার সাথে জড়িত এক জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন – মো. ওয়াসিম প্রকাশ ওয়াসীম (৩৫), পিতা-মৃত শামছুল ইসলাম প্রকাশ সামছুল প্রকাশ সামশুল, মাতা-মালেকা বেগম, স্ত্রী-রোজি আক্তার, স্থায়ী সাং-সাত ভাইয়ের পাড়া, আব্দুল কাদেরের বাড়ী, আরাফাত আলী ফকিরের বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা- চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-আরআর ভবন, ৩য় তলা, ০২নং গলি, আমতলা রিয়াজ উদ্দিন বাজার, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম।
উপরোক্ত ঘটনায় মাদক আইনে রাঙামাটি কোতয়ালী থানায় একটি মামলা দাযের করা হয়েছে বলে ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিন নিশ্চিত করেন।





আর্কাইভ