রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজানে প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে প্রবাস ফেরত এক যুবক শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
নিহত প্রবাসী মো. মুন্না (২৪)। রবিবার ৩ নভেম্বর বিকালে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকার দীঘির পাড়া গ্রামে। আত্মহননকারী প্রবাসী মুন্না ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা দুপুরে খাবার খেতে ব্যস্ত ছিলেন। সেই সময়ে প্রবাসী মুন্না নিজের শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক কৃষ্ণ লাল বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের কেউ নেই।
স্থানীয়রা বলছে তার পরিবারের সদস্যরা হাসপাতালে গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানানো সম্ভব হবে। এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা থানায় ফিরলে বিস্তারিত জানানো হবে।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার