শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে আটক-৫
আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে আটক-৫
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক এবং ১ ভিকটিম উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ৭ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জ জেলায় আত্রাই থানার চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত দের ৮ নভেম্বর শুক্রবার নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে এরশাদুল ইসলাম সুমন(৩৯)। তাকে আত্রাই থানার ১০ অক্টোরব তারিখে ২ নং মামলায় আটক করা হয়। দারিয়াগাথী গ্রামের নফেল প্রাং এর ছেলে আবু সাঈদ(৪২) । তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা রয়েছে। তাকে ভিকটিমসহ সিরাজগঞ্জ জেলা হতে উদ্ধার করা হয়।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো, সদুপুর গ্রামের জমসেদ শেখের ছেলে মিলন শেখ ওরফে দাউদ সিকদার(৪০), ভরতেতুলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে ঝন্টু হালদার এবং শলিয়া গ্রামের কফিল উদ্দিন প্রাং এর ছেলে আবু হেনা মোস্তফা কামাল ওরফে চান্দু।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, বিজ্ঞ আদালত হতে আদেশ পেয়ে ৭ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ও মামলাভুক্ত ৫ আসামী আটক করা হয়। সেইসাথে এক জন ভিকটিমকে উদ্ধা করা হয়।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩