সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন
ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪০ বছর ধরে ভূমি দখলে আক্রান্ত শ্মশানের জায়গা বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে শ্মশানের জায়গা চিহ্নিত করে শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেন।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারস্থ কাঁচামাটিয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশানে হিন্দু ধর্মালম্বী মানুষের মৃতদেহ সৎকার করে আসছিলেন। তবে জায়গাটির চারপাশ চিহ্নিত না থাকায় এনিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। প্রতিবার মৃতদেহ সৎকার করতে গিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ভোগান্তি পোহাতে হত। চারপাশ থেকে দখলদারদের দখলে কারণে শ্মশানের প্রবেশ পথটি বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের কাছে একটি লিখিত অভিযোগ দিলে তিনি তা সমাধানের উদ্যোগ নেন। তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্মশানের জায়গা চিহ্নিত করে তা শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেন। এ সময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, প্রেসক্লাব সদস্য সচিব আতাউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে ৮৫ বছরের বৃদ্ধ ভবেশ চন্দ্রসাহা বলেন, শ্মশানের জায়গাটি নিয়ে কয়েকদিন পর পর বির্তকে জড়ানো ভালো লাগছিল না। খুবই দুশ্চিন্তায় ছিলাম। দীর্ঘ দিন পর চিন্তা মুক্ত হয়েছি মরেও এখন শান্তি পাব।
উপজেলা কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, এখন থেকে শ্মশানের জায়গা নিয়ে আর কোন বিতর্কের সুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শ্মশানের জায়গাটি চিহ্নিত করে হিন্দু ধর্মালম্বী লোকদের মৃতদেহ সৎকারে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে। এখন থেকে তারা নিশ্চিন্তে তাদের শবদেহের অন্তেষ্টিক্রিয়া করতে পারবে।





১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু