শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে দুর্বৃত্তদের গুলিতে কারারক্ষী নিহত
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে দুর্বৃত্তদের গুলিতে কারারক্ষী নিহত
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশিমপুর কারাগারে দুর্বৃত্তদের গুলিতে কারারক্ষী নিহত

---
গাজিপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগারে অবসরপ্রাপ্ত এক কারারক্ষী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন৷

২৫ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রিয় কারাগারের প্রধান ফটক থেকে কিছু দূরে এ ঘটনা ঘটে৷

নিহত কারারক্ষীর নাম মোঃ রুস্তম আলী (৬০)৷ তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার চড়কগাছিয়া গ্রামের আঃ মান্নানের ছেলে৷ তিনি কাশিমপুর মহিলা কারাগারের কারারক্ষী ছিলেন এবং গত ৪ নভেস্বর অবসরে (এলপিআর) যান বলে জানা গেছে৷

কাশিমপুর কারাগার-২এর জেলার নাশির আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কারারক্ষী রুস্তম আলী কারাগারের প্রধান ফটক থেকে আনুমানিক ২৫০ গজ দূরে আহমদ মেডিসিন কর্ণার নামের একটি ঔষধের দোকানে বসে ছিলেন ৷ এমন সময় তাকে গুলি করে তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ এতে সাবেক কারারক্ষী রুস্তম আলী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান৷ কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় কয়েকজন রুস্তম আলীকে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার রঞ্জিত কুমার পাল তাকে মৃত ঘোষণা করেন৷

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে৷ নিহতের বুকে, হাতে এবং গালে ক্ষত চিহ্ন রয়েছে৷ ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে৷

নিহতের স্ত্রী নাসরিন আক্তার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তারা কারাগারের কোয়াটারে বসবাস করে৷ সকাল নয়টা দিকে তিনি বাজার করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন৷ পরে বাজার করে বাড়িতে আসেন৷ আবার সকাল সাড়ে ১০টার দিকে রেশনের চাল বিক্রি করতে বের হয়ে যান৷

নিহতের ছোট ভাই শাহ্ আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ওই দোকানে বসা থাকা অবস্থায় অনত্মতঃ ৪ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়৷ তিনি আরও জানান, রুস্তম আলীর মাষ্টার্সে পড়ুয়া নাহিদা আক্তার নামে একটি মেয়ে রয়েছে৷

এদিকে কারাগারের সামনে দুর্বৃত্তের গুলিতে কারারক্ষী নিহতের ঘটনার পর সোমবার দুপুর পৌণে ২টার দিকে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন৷ এবং নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷

পরিদর্শন শেষে তিনি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, হত্যার সাথে কোন জঙ্গী তত্‍পরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে কারাগারের প্রধান ফটকের সামনে কারারক্ষীকে হত্যা এটা খুবই দুঃখজনক৷

এসময় মহাপরিদর্শকের সাথে গাজীপুর জেলা প্রসাশক এম এম আলম, জেলা সিভিল সার্জন ডাঃ আলী হায়দার, কাশিমপুর কারাগার-২এর জেলার সুব্রত কুমার বালা, পুলিশ সুপার দেলোয়ার হোসেন সহ প্রসাশনের উর্ধতন কর্মকর্তা কর্মচারীসহ অসংখ্য কারারক্ষী উপস্থিত ছিলেন৷

এদিকে ঘটনাস্থলে এখনো ছোপ ছোপ রক্ত পড়ে আছে৷ ঘটনার পরপরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল৷

এ ঘটনায় আহমেদ মেডিসিন কর্ণারের মালিক সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷

নিহতের ঘটনা তদন্তে জেলা পুলিশ এবং কারা কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি : গাজীপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমানকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির অপর সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন, গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন এবং জয়দেবপুর থানার ওসি (তদনত্ম) মো. মাহফুজুর রহমান ৷ দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে৷

অন্যদিকে গাজীপুর জেলা কারাাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ডিআইজি প্রিজন গোলাম হায়দারকে প্রধান করে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির অপর সদস্যরা হলেন- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর জেলার দেওয়ান মোঃ তারিকুল ইসলাম৷গঠন করেছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ