শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

--- সিলেট প্রতিনিধি :: ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরের বড়পুল সংলগ্ন সায়মা আবুলিয়া স্কয়ারের চ্যানেল কর্ণফুলি অডিটোরিয়ামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি উদ্যোগে জাতীয় হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর।
সঞ্চালনায় করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ ফারুক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সচিব ফারহানা আফরোজ খানম।
প্রধান অতিথি বলেন, বিশ্বের প্রতিটি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার যথেষ্ট গুরুত্ব রয়েছে, আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই। বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান ও ঐতিহ্য বিশ্বের বহু দেশের তুলনায় আরও উন্নত ও প্রশংসিত।
সেমিনারে হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান অনেক ভালো, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় বিশ্ব নানা গবেষণার মাধ্যমে এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে।
এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়ে আরও গবেষণা হওয়ার প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি পুরনো ও আধুনিক চিকিৎসা সেবা। আধুনিক বিজ্ঞান সম্বলিত চিকিৎসা সেবার নাম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা। সকল নাগরিকদের সেবা গ্রহণের একমাত্র সহজ ও নাগালের মধ্যে সেবা মাধ্যম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা।
আরও বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো. মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক ও নৃত্য শিল্পী মোহাম্মদ হোসেন মধু, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. মো. জামাল উদ্দিন, সমাজসেবী আবুল হাশেম ও মো. সাইমন প্রমুখ।
সেমিনার শেষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ও ন্যাশনাল হোমিও ফার্মেসী প্রকাশিত বার্ষিক বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন করা হয়।





আর্কাইভ