শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: গুণগত মানের শিক্ষাদান ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর গ্রামে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন হয়েছে। শনিবার ৪ ডিসেম্বর সকালে মাদরাসা হলরুমে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণ করা হয়। উদ্বোধন হওয়া এই মাদরাসায় প্রাথমিকভাবে প্লে থেকে নূরানী তৃতীয় পর্যন্ত পাঠদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান জামালপুর দারুননাজাত মাদরাসার সভাপতি মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে এবং খন্দকার জামে মসজিদের ঈমাম জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী। এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মকছুদ আহম্মদ, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক সিরাজী, মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম, জামালপুর খন্দকার জামে মসজিদের সাবেক খতিব ও ঈমাম মাওলানা সাইফুল ইসলাম, খন্দকার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বসির আহম্মদ, আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন, জামালপুর কলিজান বিবি খন্দকার জামে মসজিদের খতিব মাওলানা ডা. নুর নবী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ। সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাদরাসার উদ্বোধন করা হয়। এসময় মাদরাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। নুরানী শিক্ষা পদ্ধতি একটি আধুনিক শিক্ষা পদ্ধতি। তাই আপনার সন্তানকে ইসলামী জ্ঞানে সুশিক্ষিত করে তুলতে অন্তত নুরানী শিক্ষাকে বাধ্যতামূলক করুন। নুরানী শিক্ষা পদ্ধতি পরিকল্পিত পদ্ধতিতে পবিত্র কুরআন মাজিদ ও দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী তথা জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও সময়ের সেরা শিক্ষা ব্যবস্থাপনায় শিশুর প্রাথমিক শিক্ষার ভীত হবে অসাধারণ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)