মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার - ৪
গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার - ৪

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৬মিঃ) গাজীপুরে টঙ্গী চেরাগআলী ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ৷
২৫ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চেরাগআলি ট্রাকস্ট্যান্ড এলাকার থেকে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলো মোঃ রফিক, নান্নু, রুবেল ও রবিউল ইসলাম৷
টঙ্গী থানার এস আই বেলাল হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় টঙ্গীর চেরাগআলি ট্রাকস্ট্যান্ড এলাকার একটি বাগানে ৮/৯ জন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়৷ এ সময় তাদের তল্লাসী করার চেষ্টা করলে একজন পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করে৷ এসময় পথচারীরা এগিয়ে এসে তাদের গণধোলাই দেয়৷ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে দলের চার সদস্যকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়৷ আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিসত্মল, তিন রাউন্ড গুলি ও ১০টি ছোরা উদ্ধার করা হয়৷
টঙ্গী থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এলাকার অধিকাংশ ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে আটককৃরা জড়িত৷ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা