শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধানের শীষ সমর্থকের বাড়িতে হামলা
প্রথম পাতা » অপরাধ » ধানের শীষ সমর্থকের বাড়িতে হামলা
বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানের শীষ সমর্থকের বাড়িতে হামলা

---
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বিনোদপুর গ্রামে ধানের শীষ মার্কার সমর্থকদের বাড়িতে ব্যাপক ভাবে হামলা ও ভাঙচুর করা করেছে দুর্বৃত্তরা৷ এ সময় ধানের শীষ মার্কার সমর্থক কে না পেয়ে তার স্ত্রী আনজিরা খাতুনকে মারধর করা হয়েছে৷
সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা বাহাদুরের ঘরে ঢুকে তার মোটরসাইকেল ভাঙচুরসহ জানালা দরজা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে৷ সন্ত্রাসীদের হামলার খবর শুনে প্রতিবেশি ছব্দুল হোসেন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করা হয়৷ মঙ্গলবার মধ্যরাতে বিনোদপুর গ্রামের বাহাদুরের বাড়িতেএ ঘটনা ঘটে৷
ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম খোকন এসব অভিযোগ করেন৷
তিনি জানান, মঙ্গলবার রাতে বিনোদপুর গ্রামে তার সমর্থক বাহাদুরের বাড়ির গেট ভেঙ্গে ২০/৩০ সন্ত্রাসীরা রামদা ও চাপাতি নিয়ে হামলা চালায়৷ এ সময় তারা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে৷ তাদের হামলায় আনজিরা নামে এক মহিলা ও ছব্দুল হোসেন নামে এক গ্রামবাসি আহত হন৷ বাহাদুর রাতে বাড়ি না থাকায় তিনি প্রাণে বেঁচে যান৷
বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম খোকন আরো অভিযোগ করেন, হরিণাকুন্ডুর চারাতলা বাজারে হিজলী গ্রামের শহিদুলকেও মারধর করা হয়েছে৷ কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ এসব বিষয়ে নীরব ভূমিকা পালন করছে৷
বিনোদপুর গ্রামের বাহাদুর হোসেন তার বাড়িতে হামলার অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, এলাকায় যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে ভোট কেন্দ্রে যাওয়ায় মুশকিল হবে৷ কাপাশহাটিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে রাতের বেলা ত্রাস সৃষ্টি করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷
আজ দুপুরে হরিণাকুন্ডু থানার ডিউট অফিসার আব্দুর রউফ সাংবাদিক কে জানান, বিনোদপুর গ্রামে এ ধরণের হামলার খবর তাদের কাছে নেই৷ এ বিষয়ে কথা বলতে হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন ও সোনাতনপুর পুলিশ ক্যাম্পের তদনত্ম কর্মকর্তা এসআই স্বপন কুমারকে ফোন করা হলে তারা মোবাইল রিসিভ করেননি৷

ঝিনাইদহের আচারণ বিধি লঙ্ঘনে ৪ জনের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দন্ড দেন৷
এরা হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের জগত্‍ আলীর ছেলে রহমান আলী (৩২) ও একই গ্রামের জয়নুদ্দীনের ছেলে রাজু আহম্মেদ (২০), ভবিত্‍পুর গ্রামের মনসুর আলীর ছেলে হৃদয় আহমেদ (১৮) ও মুজিবর রহমানের ছেলে নাজিম উদ্দীন (১৯)৷
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন সাংবাদিক কে জানান, নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড দেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)