শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের অভিষেক
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের অভিষেক
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের অভিষেক

--- সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :: হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হয়ে থাকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে মেধাবি শিক্ষার্থীর অভাব ছিল। স্কুল পর্যায়ে সঠিক লেখাপড়া না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে যে পরিমান মেধার দরকার ছিল তা পাওয়া যায়নি।
বিগত বছরগুলোতে লেখাপড়ার অবস্থা এমন শোচনীয় পর্যায়ে গিয়েছিল পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত এবং সেই প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেয়া হত। হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক, কৃতি শিক্ষার্থী-গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি লে. কর্ণেল মো. দিদারুল আলম পিএসসি (অবঃ)’র সভাপতিত্বে শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রতিটি ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে দুই কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার। স্কুল পর্যায়ে লেখাপড়ার মানকে উন্নত করতে হবে। যাতে অনায়াসে মেধাবীরা তাদের মেধাকে বিকশিত করতে পারে।
বিশেষ অতিথি ছিলেন, চবি’র আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার,চবি’র প্রফেসর ড. মো. আল ফোরকান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান। এর আগে সাধারণ সম্পাদক সৈয়দ মো. আব্বাস উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানস্থল থেকে শুরু হয়ে চট্টগ্রাম-নাজিরহাট সড়ক হয়ে সরকারহাট এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।
সভায় ১৪ জন প্রাক্তন শিক্ষার্থীকে ক্রেস্টের মাধ্যমে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া সহ সভাপতি মো. নুরুচ্ছাফার ব্যক্তিগত পক্ষ থেকে ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আকর্ষণীয় ছিল বর্তমান ও প্রাক্তন সভাপতিকে পবিত্র কোরান শরীফ প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রাহেল ফয়সলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক অধ্যাপক অলি আহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, অর্থ সম্পাদক চন্দন মহাজন, সহ সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম চৌধুরী, অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মির্জা সাহেদ আলী টিপু, সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ বাবলু, অধ্যাপক শেখ আহম্মদ, জাফরুল আলম, সাংবাদিক মো. ওসমান গনিসহ হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে কোরান পাঠ করেন হাফেজ ক্বারী মো. ইকবাল, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে সাংস্কৃতিক সম্পাদক শিপন নন্দী ও সহ-সাধারণ সম্পাদক বোধি মিত্র মহাথেরো।
এ ছাড়া সকাল ও বিকেলে নাস্তা ও দুপুরের মেজবানের আয়োজন ছিল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)