শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর

--- মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে৷
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে৷

পরবর্তীতে উপজেলা পরিষদ চত্ত্বরে পুকুরের পাশে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷
এ সময় তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মিরসরাই বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ বলেন, ‘আমরা, ছাত্রদল, শিবির মিলে শেখ মজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছি। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখব না।’

মিরসরাইয়ে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। ৪ দিন পার হয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি তিনি।

গত সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া জাহিদিয়া মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয় বলে পরিবার থেকে জানানো হয়েছে। এ ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়রি করেছে নিখোঁজ শিক্ষার্থী রাখির পিতা নাছির উদ্দীন।

নাছির উদ্দীন জানান, বাড়ি থেকে মাদ্রাসায় আসার সময় রাখিকে অপহরণ করেছে। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। ১ বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।

তিনি বলেন, আমার মেয়ে অনেক ছোট। নিখোঁজের পর থেকে অনেক জায়গায় খোঁজা-খোঁজি করেও সন্ধান মেলেনি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। নিখোঁজের পর থেকে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)