বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীপংকর তালুকদার কলেজ এর নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামকরণ
দীপংকর তালুকদার কলেজ এর নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামকরণ
আহমদ বিলাল খান :: রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়াতে অবস্থিত দীপঙ্কর কলেজটির নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করা হয়েছে। রাঙামাটি-২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারের নামে পূর্বে এটির নামকরণ ছিল।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশে বলা হয়, ‘দীপংকর তালুকদার কলেজ’এর নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেতবুনিয়াসহ কাউখালি উপজেলাবাসী সবাই চায় সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান ব্যাক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, বেতবুনিয়া দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ করা।
আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আমরা কাউখালীবাসী ও বেতবুনিয়ার আপামর জনতা, স্থানীয় সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল