বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় অভিযান চালিয়ে ৫হাজার মিটার জাল জব্দ
হালদায় অভিযান চালিয়ে ৫হাজার মিটার জাল জব্দ
সুমন পল্লব, হাটহাজারী :: চট্টগ্রাম দক্ষিন এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় মিটার চরঘেরা জাল আটক করা হয়।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে হাটহাজারী, রাউজান উপজেলার মৎস্য অধিদপ্তর ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের যৌথ উদ্যোগে গড়দুয়ারা স্লুইসগেট থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৫হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।যার আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
এই বিষয়ে হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের যৌথ উদ্যোগে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করি। পরে স্থানীয় গণ্যমান্য ও উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিনষ্টকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।





মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ