মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি :: পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি মামলায় মোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে চালানো এ অভিযানে বিভিন্ন অপরাধে হাটহাজারী পৌরসভা কাচারী সড়কে বাসমতী হোটেল,আলিফ সুপার শপ,আমির হোটেল ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় সর্বমোট ছয়হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয় এবং জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন