শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্যাসের চুলা থেকে আগুনে পুড়লো ৭ বসতঘর : আহত-৫
গ্যাসের চুলা থেকে আগুনে পুড়লো ৭ বসতঘর : আহত-৫
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার ৮ মার্চ দুপুর ১টার দিকে উপজেলার পৌরসদর এলাকার ৭ নম্বও ওয়ার্ডের তাজ মোহাম্মাদ চৌধুরী বাড়ীতে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় আগুন নিভাতে গিয়ে প্রায় ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই ঘটনায় তাদের আসবাবপত্র, নগদ টাকা, ৪টি গরু, প্রয়োজনীয় সকল মালামাল পুড়ে ছাই হয়েছে।
এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করি। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়। এলপি গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারনা করেন।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন