শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে মুনসুরপুরে (টেকপাড়া) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৯) এক যুবকের মৃত্যু হয়েছে ৷
৩০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য নরসিংদী পাঠিয়েছে ৷
ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সকালে পথচারীরা রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ওই যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় ৷ কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি রেলওয়ে পুলিশ ভৈরব থানাকে অবহিত করে ৷ পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য নরসিংদী সদর হাসাপাতালে নিয়ে যায় ৷
তিনি আরও জানান, এ ব্যাপারে ভৈরব থানায় একটি অপমৃত্যুর মামলা হবে ৷
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ধারণা করা হচ্ছে রাতে ট্রেন থেকে পড়ে অথবা ভোরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে ৷
তিনি আরও জানান, এ সময় তার পরনে কালো প্যান্ট ও খয়েরি রংয়ের ফুলহাতা শার্ট ছিল ৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ