শুক্রবার ● ৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন
রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন
রাজু :: রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৮৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
৪ জুন স্বাক্ষরিত হলেও কমিটি গঠনের তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ৬ জুন শুক্রবার সকালে। জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলি আরব সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে ওমর মোর্শেদকে সভাপতি ও শরীফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া জিংকু চাকমা সিনিয়র সহ-সভাপতি, মো. বাহাদুর শাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলভী হাসান নাঈম সাংগঠনিক সম্পাদক, পাভেল সর্দার দপ্তর সম্পাদক, আরিফুল ইসলাম প্রচার সম্পাদক, মো. শাহরিয়ার চৌধুরী আবিদকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা