শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা প্রতিনিধি :: চেক প্রতারণার মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
আদালতের সমন পেয়েও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে ৭৫ লাখ টাকার ১৫টি চেক প্রতারণার মামলায় পরোয়ানা জারির এই আদেশ দেন মহানগর হাকিম নুরু মিয়া।
টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান নাইট ইন্টারন্যাশনালের অংশীদার রাশেদ আহমেদ গত ২১ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলাগুলো করেছিলেন।
মামলার অন্য আসামি এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার একই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
বাদীর আইনজীবী ইয়ার খান বলেন, ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে আসামিদের প্রতিষ্ঠানের কাছে বাদী ৭৫ লাখ টাকা পান।
পাওনা দিতে আসামিরা এক্সিম ব্যাংকের ৭৫ লাখ টাকার ১৫টি চেক দেন। বাদী চেকগুলো ভাঙাতে গেলে আসামিদের একাউন্টে কোনো টাকা না থাকায় তা ফেরত আসে।”
আসামিদের তা জানিয়ে কোনো সাড়া না পেয়ে আইনি নোটিস পাঠায় নাইট ইন্টারন্যাশনাল। তাতেও পাওনা পরিশোধ না করায় মামলাগুলো করা হয় বলে ইয়ার খান জানান।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)