শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনীষা মহাজন গত ০৭ জুলাই ২০২৫ ইংরেজি তারিখ মামলা নং- সিভিল - ১৯৫/২০২১ রায় ঘোষণা করেন।
মামলার আরজীর সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন রাঙামাটি সদর পৌর এলাকায় অন্তর্ভুক্ত ফিসারী এলাকার কাঠাতলী সাকিনস্থ বাজার ফান্ড প্রশাসনের আওতাধীন বাজার ফান্ড প্লট নং- ২(বি) এর ১৯০০ বর্গফুট জায়গাসহ তৎস্থিত স্থাপনা মূলে রেকর্ডীয় মালিক ছিল বাদী, বিবাদী ও মোকাবেলা বিবাদীগণের মৃত পিতা জৈনক রবিন্দ্র লাল বড়ুয়া (গোবিন্দ) বাদীগণ, বিবাদীগণ ও মোকাবেলা বিবাদীগণের পিতা জীবমানে সাকুল্যভূমি মিউটেশন মামলা নং- ০৪/২০০২-২০০৩ মূলে বাদী বিবাদী ও মোকাবেলা বিবাদীগণের অপর ভ্রাতা পলাশ বড়ুয়া এবং মাতা- প্রভা রানী বড়ুয়া বরাবরে দানপত্র মূলে সাকুল্য ১৯০০ বর্গফুট জায়গা হস্তান্তর করার পরবর্তীতে জৈনক রবিন্দ্র লাল বড়ুয়া (গোবিন্দ) মৃত্যুবরণ করেন।
তৎপরবর্তীতে বাদীগণ বিবাদীগণ ও মোকাবেলা বিবাদীগণের মাতা প্রভা রানী বড়ুয়া বাদী, বিবাদী ও মোকাবেলা বিবাদীগণকে উত্তরাধিকারী ওয়ারীশ পুত্র কন্যাগণ হিসাবে বিদ্যমান রাখিয়া জৈনক প্রভারানী বড়ুয়া মৃত্যু বরণ করেন।
তৎপর পরবর্তীতে বাদী ও মূল বিবাদীগণ বাদী হয়ে তাদের অপর ভাই পলাশ বড়ুয়া ও মাতা প্রভারানী বড়ুয়া নামীয় দানপত্র দলিলসহ বাজার জমাবন্দি রেকর্ডসহ বন্ড নং- ২৫৮/৩৪ তাং-২০/০৯/২০০৩ সর্বসাকুল্য বাতিলের দাবী করে যুগ্ম জেলা জজ আদালত রাঙামাটি পার্বত্য জেলায় সিভিল স্যুট মামলা নং- ৩৫৮/২০১৩ দায়ের করেন।
মামলাটি পরিচালনা করে অত্র মামলার বাদী সুপ্রিয় বড়ুয়া।
সিভিল স্যুট ৩৫৮/১৩নং মামলাটি চলামান অবস্থায় মামলার একমাত্র বিবাদী জৈনক পলাশ বড়ুয়া নাশিলা ভূমিতে বাদী এবং মূল বিবাদীগণ এবং মোকাবেলা বিবাদীগণকে বিত্তভোগী উত্তরাধিকারী রেখে অবিবাহিত অবস্থায় চিকিৎসাধীন থেকে মৃত্যু বরণ করেন।
প্রভারানী বড়ুয়া এবং পলাশ বড়ুয়ার মৃত্যুর পর অত্র মামলা বাদী, মূল বিবাদীগণ এবং মোকাবেলা বিবাদীগণ নালিশী ভূমিতে এজমালীতে বিত্তভোগী ওয়ারীশ হিসাবে মালিকানা ভাগ করে এবং এজমালীতে ভোগদখলে নিয়ত আছে। অত্র মামলার মূল বিবাদীগণ নালিশা এজমালিভূক্ত জায়গা জমি কোন প্রকার বিভাগ বন্টন না করে যার যার মতে ভোগ দখল করতে থাকে এবং মূল বিবাদীগণ জোর পূর্বক ঘর মেরামতসহ মূল জায়গা জবর দখল করার জন্য বাদীকে প্রায়শ হুমকি-ধমকি প্রদান করে আসছে। মূল বিবাদীগণ তাদের ইচ্ছা মত মূল্যমান জায়গা জবর দখল করে ঘর নির্মাণ সহ ঘর মেরামতের কাজ করছে। মূল বিবাদীগণ পলাশ বড়ুয়া নামীয় পেট্রোলিয়াম লাইসেন্স নং- ২৪৩-০৩ (জ)-০০৩৪ কলাকৌশলে হাত করে ২নং বিবাদী তা এককভাবে অবৈধ পন্থায় ব্যবহার করে আসছে এবং একক ভাবে ব্যবসা পরিচালনা করছে। এ সকল কারণে বাদী নালিশী জমি ও তেলের পলাশ এন্টারপ্রাইজ ব্যবসায় স্বত্ব ঘোষণার ডিক্রি প্রার্থনা করেন ।
বিবাদীপক্ষ অত্র মোকদ্দমায় লিখিত জবাব দাখিল করে বলেন, নালিশী বাজার ফান্ড প্লট নং ২(বি) এর ১৯০০ বর্গফুট জমিতে বাদী-বিবাদীগন এজমালিতে ভোগ দখলে মাল গুজার আছে। পক্ষান্তরে জ্বালানী তেলের লাইসেন্স নং ২৪৩-৩(ঝ)-০০৩৪ মালিক অলোক প্রিয় চৌধুরী বিধি মোতাবেক বছর বছর নবায়ন করিয়া এককভাবে মূলধন বিনিয়োগ করিয়া ব্যবসা পরিচালনা করিতেছে বিধায় উক্ত জ্বালানী তেলের ব্যবসায় বাদীর ন্যূনতম স্বত্ব-স্বামীত্ব কিংবা অধিকার নাই বা থাকিতে পারে না।
এমতাবস্থায় বাদীর স্বত্ব-ঘোষনার মামলা আইনগত ও তথ্যগত ভাবে চলে না। এই সকল কারণে এই বিবাদীপক্ষ বাদীর মোকদ্দমা খারিজের প্রার্থনা করেন ।
আরজী, জবাব এবং সাক্ষ্য পর্যালোচনায় অত্র মোকদ্দমার সঠিক সিদ্ধান্তের প্রয়োজনে নিম্নলিখিত বিচার্য্য বিষয় সমূহ পুর্নগঠন করা হল : বিচার্য বিষয় সমূহ :-
(১) বাদীর মোকদ্দমাটি আনীত আকারে ও প্রকারে আইনতঃ রক্ষনীয় কিনা?
(২) নালিশী তফসীলোক্ত সম্পত্তিতে বাদীর স্বত্ব- স্বার্থ ও দখল আছে কিনা?
(৩) নালিশী পলাশ এন্টারপ্রাইজের ব্যবসায় বাদীর স্বত্ব প্রমাণিত হয়েছে কিনা?
(৪) বাদী প্রার্থীত মতে ডিক্রী পেতে পারেন কিনা?
আলোচনা ও সিদ্ধান্ত : বাদী পক্ষে ১ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়।
বিবাদীপক্ষে ৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করা হয়।
পরস্পর সম্পর্ক যুক্ত হওয়ায় সকল বিচার্য বিষয় সমূহ একত্রে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহনের জন্য নেয়া হয় ।

নালিশী বাজার ফান্ডের জমিতে বাদীর স্বত্ব প্রমানিত হলে ও পলাশ এন্টারপ্রাইজ এর ব্যবসায় বাদী তার স্বত্ব প্রমান করতে সক্ষম না হওয়ায় বাদী ডিক্রী পেতে পারে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বাদীর মোকদ্দমাটি আইনত রক্ষনীয় মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় । বাদী পক্ষ এ মামলাটির ডিক্রী পায় ।

এ মামলায় বাদী সুপ্রিয় বড়ুয়ার পক্ষে ছিলেন এডভোকেট গফুর বাদশা এবং এডভোকেট মোহাম্মদ শাহ আলম।
বিবাদী মিন্টু চৌধুরী (পিন্টু) গং পক্ষে ছিলেন এডভোকেট মোখতার আহম্মদ।

এই রায়ে মামলার বাদী সুপ্রিয় বড়ুয়া বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, রাঙামাটি পার্বত্য জেলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাদী বলেন দীর্ঘ ২৩ বছর পর আইনী লড়াই এর পর তিনি তার জমি স্বত্বধিকার ফিরে ফেলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

আর্কাইভ