শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অত্র মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহজ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক সমাবেশে কেন্দ্র সভাপতি মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন।

তিনি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে এ ধরনের শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে উপস্থিত রাখুন এবং বাড়িতে তাদের অনুশীলনে সহযোগিতা করুন। তিনি এ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কর্মীবৃন্দের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসান গঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক,

৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক বাবু, সাংবাদিক মো. ওমর ফারুক, মো.আব্দুল মজিদ মল্লিক, মো. এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ। পরে ১৩ জনশিক্ষার্থীদের মাঝে কোরআন শরীর বিতরণ করা হয়।

 আত্রাইয়ে চার্জার ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে কিচমত- জাতোপাড়া গ্রামের মো. নাইমের ছেলে তাহিদ (৬) একটি ভ্যান উল্টে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা আনুমানিক বেলা ১টার দিকে কিচমত-জাতোপাড়া গ্রামে। জানা গেছে, ভ্যান চালক বালি তোলার কাজে ভ্যানটি একটি স্থানে রেখে সেখান থেকে কিছু দূরে চলে যান। ঠিক সেই সুযোগে সেখানে যায় তৌহিদ নামের এই শিশু। শিশুটি খেলারছলে ভ্যানের ভিতরে থাকা চাবিটি হাত দিয়ে ঘুরাতে থাকলে হঠাৎ ভ্যানটি উল্টে যায়। উল্টে যাওয়া ভ্যানের নিচে চাপা পড়ে আহত হয় শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কিচমত- জাতোপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছেন, তেমনি শোকের সাগরে ভাসছেন প্রতিবেশীরাও। এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ভ্যান চালকের কোনো দোষ নেই বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, এটি একটি দুর্ভাগ্যজনক দূর্ঘটনা। নিহত শিশু তৌহিদের বাবা মো. নাইম শোকে কারত হয়ে বলেন, আমার ছেলে আর ফিরে আসবে না। সবার কাছে আমি দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাত বাসী করেন। এটা ছিল আমার একমাত্র সন্তান। তার এই আকস্মিক চলে যাওয়া আমরা মানতে পারছি না। সবাই মিলে তাকে খুঁজছিলাম, শেষমেশ যে দৃশ্য দেখলাম তা আমার সারা জীবনের জন্য কষ্টের হয়ে রইলো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)