শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই
প্রথম পাতা » নওগাঁ » ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের মৎস ও শষ্য ভান্ডার খ্যাত উপজেলা নওগাঁর আত্রাই উপজেলা। আত্রাই, রাণীনগর ও বাগমারা এই তিন উপজেলার মোহনায় অবস্থিত আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন রেলওয়ে ষ্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও উত্তাল আত্রাই।
রোববার (২৬ অক্টোবর) সকাল সারে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ স্টেশন চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছে আসলে শতশত জনতা দাবি আদায়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জনসাধারণ রেল লাইনে নেমে পড়ায় গাড়ির পরিচালক ট্রেনটি থামাতে বাধ্য হন।

জানা যায়, নওগাঁ জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশনটি দিয়ে আত্রাই উপজেলা ছাড়াও পাশর্^বর্তী রাজশাহী জেলার বাগমাড়া উপজেলা, নাটোর জেলার সিংড়া ও মাধনগর উপজেলা এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মানুষ এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটী, পঞ্চগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সকল ট্রেন এ স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও শুধু মাত্র দ্রুযান এক্সপ্রেস ও নীল সাগর ছাড়া আর কোন ট্রেনের স্টপেজ এখানে নাই। অথচ পাশর্^বর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের রাজস্ব আদায়ের চেয়ে আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আদায় অনেক বেশি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।”

তিনি অবিলম্বে কর্তৃপক্ষের কাছে জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি মঞ্জুর এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যাসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)