শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ষান্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’ এর মোড়ক আজ ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মুখে উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
রাবিপ্রবি’র কার্যক্রম নিয়ে প্রথম প্রকাশনা হিসেবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এর গুনগতমান বজায় রাখতে; আজকে যে যাত্রা শুরু হলো তা ভবিষ্যতে আরো তথ্যবহুল ও সুন্দর আঙ্গিকে প্রকাশিত হবে এ প্রত্যাশা করছি। আমাদের শিক্ষার্থীরা এটি পড়বে এবং আগামীতে তাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য বুদ্ধিবৃত্তিক কাজের সাথে, ভালো কাজের সাথে যুক্ত থাকবে। ভালো কাজের সাথে আমরা সবাই একত্রে থাকবো। পাহাড়ের উচ্চশিক্ষার পথে এটি একটি মাইলফলক তৈরি করলো এবং অনবদ্য এ চলার জন্য, গল্প তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাইস-চ্যান্সেলর এ অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশবাদ ব্যক্ত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরিচালকগণ (ভারপ্রাপ্ত), হলের প্রভোস্ট, প্রক্টরসহ দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন বিভগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন