শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাউল গম সংগ্রহে শুধু কাগজ বেচা কেনা চলবে না : ভূমিমন্ত্রী
প্রথম পাতা » পাবনা » চাউল গম সংগ্রহে শুধু কাগজ বেচা কেনা চলবে না : ভূমিমন্ত্রী
শনিবার ● ৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাউল গম সংগ্রহে শুধু কাগজ বেচা কেনা চলবে না : ভূমিমন্ত্রী

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মিঃ) ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, বিগত সময়ে চাউল, গম প্রকিউরমেন্টে শুধু কাগজ বেচা কেনা হতো৷ গোডাউন খালি করতে হবে৷ শুধু কাগজ বেচা কেনা চলবে না৷ শনিবার সকালে ঈশ্বরদী শেরশাহ রোডে মন্ত্রীর বাসভবনের আঙ্গিনায় সুধী সমাবেশে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব কথা বলেন৷
মন্ত্রী শরীফ আরো বলেন, কৃষকের কার্ডে গম জমা হবে এবং তা কৃষকের একাউন্টে সেই গমের মূল্য পৌঁছে যাবে৷ সিন্ডিকেট বাণিজ্য চিরতরে বন্ধ হবে৷ চলতি বছরের মে’র ৩১ তারিখ পর্যন্ত গম প্রকিউরমেন্ট চলবে৷ তিনি প্রকৃত কৃষকরে কাছে গমের মূল্য পরিশোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান৷ দরিদ্রদের জন্য সরকারের দেওয়া অনুদান কেউ মেরে খেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ সরকার গমের বর্তমান বাজার দরের চেয়েও বেশি দর দিয়ে সাধারণ কৃষকের কাছ থেকে গম কিনছে৷ সিন্ডিকেট বাণিজ্য চলবে না, চলতে দেয়া হবে না৷ ঘুষ, দুর্নীতি বন্ধ করতেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে গম কিনে নিচ্ছে৷ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, আইনের শাসন বিরোধী অপশক্তি দলের নেতারা একসময় গাড়িতে পতাকা উড়িয়ে ঘুরে বেড়িয়েছে৷ মানুষ হত্যা, ধর্ষণ ও দেশদ্রোহী এসব বিশ্বাসঘাতকদের অপরাধের শাস্তি আইনসঙ্গতভাবেই হবে৷ এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, পাবনা জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আখতারুজ্জামান মুক্তা, ঈশ্বরদী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলমত হোসেন, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাদেক আলী বিশ্বাস, উপস্থিত ছিলেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)