সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আন্তঃ নগর ট্রেন থেকে চারবস্তা ভারতীয় জিরাসহ দু’মহিলা আটক
আন্তঃ নগর ট্রেন থেকে চারবস্তা ভারতীয় জিরাসহ দু’মহিলা আটক

ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) সোমবার দুপুরে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃ নগর কপোতাক্ষ এঙ্প্রেস ট্রেন থেকে রেলওয়ে জিআরপি পুলিশ চারবস্তা ভারতীয় জিরাসহ দু’মহিলা চোরাকারবারীকে আটক করেছে৷ আটককৃতরা হলো যশোর এলাকার ইদ্রিস আলীর সত্ম্রী আনুয়া জনু খাতুন ও চুয়াডাঙ্গা জেলার মুন্সি পাড়া গ্রামের খান মনসুর আলীর স্ত্রী আর্জিনা বেগম ৷ আটককৃত জিরার মুল্য প্রায় ৩৫ হাজার টাকা ৷
ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ ও চোরাকারবারী সুত্র জানায়, যশোর থেকে ঈশ্বরদীতে আনার সময় রেলওয়ে পোড়াদহ থানা পুলিশ পাকশী হার্ডিঞ্জব্রীজ এলাকার নিকট থেকে কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় ৷ এক পর্যায়ে এসআই আমিনুল ইসলাম এসব জিরা ও আসামিদের আটক করে ঈশ্বরদী রেলওয়ে থানায় নিয়ে লোকাপে আটকে রাখে৷ বিষয়টি জানাজনির পর স্থানীয় চোরাকারবারী গডফাদাররা তদ্বির শুরম্ন করে৷ সাংবাদিকরা আসামিসহ আটককৃত জিরার বস্তা ফটো তোলার চেষ্টা করলে ওসি সাইদুর রহমান মানবাধিকার লঙ্ঘনের অজুহাত দেখিয়ে ফটো তুলতে বাধা দেন ৷ এ বিষয়ে রেলওয়ে সৈয়দপুর জেলার এসআরপি তানজিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রতিনিধিকে বলেন, আসামিসহ মালামালের ছবি তোলাতে মানবাধিকার লঙ্ঘনের কোন বিষয় নেই৷ ছবি তুলতে বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ