বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন কমান্ডারের মত বিনিময়
সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন কমান্ডারের মত বিনিময়
এম বাবু্ল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন (রণজয়ী ৩৮) কমান্ডারের এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাপ্তাই সেনা জোনের আয়োজনে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়। এসময় জোন কমান্ডার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাহাড়ের জনমনে স্বস্তি ও নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাপ্তাই - রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে।
সভায় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির ( শুভ) পিএসসি জানান, নির্বাচনে কোন ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এসময় পাহাড়ে পরিচয় পত্র বিহীন বহিরাগত লোকজনদের নজরদারিতে রাখা হবে।





অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল