শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল

--- এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘কাপ্তাই নতুন বাজার লকগেইট ১০ শয্যা হাসপাতাল’। বিশেষ করে চিকিৎসক ডা. এ.কে.এম. কামরুল হাসান যোগদানের পর থেকে হাসপাতালটির চিকিৎসা সেবার মান আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সেবার মান বাড়লেও তীব্র জনবল সংকট এবং চিকিৎসক-স্টাফদের আবাসন ব্যবস্থার নাজুক দশা এখন মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাইয়ের দুর্গম এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে অসংখ্য রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসছেন।
স্থানীয়দের মতে, আগে এখানে নিয়মিত চিকিৎসক পাওয়া দুষ্কর ছিল। বর্তমানে আউটডোর ও ইনডোরে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, “আগে ডাক্তার পাওয়া যেত না, এখন বড় ডাক্তার নিয়মিত বসেন এবং খুব যত্ন নিয়ে আমাদের কথা শোনেন।”
তবে সেবার পরিধি বাড়লেও সংকট রয়ে গেছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে। ১০ শয্যার হাসপাতালে যে ধরনের ন্যূনতম আধুনিক যন্ত্রপাতি থাকা প্রয়োজন, তার বড় একটি অংশ এখানে নেই। ফলে উন্নত সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডা. কামরুল হাসান জানান, গত দুই বছরে তিনি ব্যক্তিগত অর্থ ব্যয় করে রোগীদের বসার ব্যবস্থা ও সুপেয় পানির সংকট সমাধান করেছেন, তবে সরকারিভাবে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা জরুরি।
কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, “চিকিৎসায় গতি ফিরলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকট বড় সমস্যা। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, আবাসন সমস্যার বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ দ্রুত নজর দিলে এই হাসপাতালটি এই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য একটি আদর্শ স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ