মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া স্বাক্ষরিত আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন সামিল থাকতে চায়।
তারই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান দেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্য এবং বিরোধী দলীয় ১১ দলীয় জোটের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সেই সাথে নতুন গঠিত সরকারের সাথে আলোচনার লক্ষে এবং আগামী কাল ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রামজান এর প্রতি সম্মান রেখে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের পরামর্শে গত ২৯ নভেম্বর-২০২৫খ্রি.তারিখ পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫ এর “রাঙামাটি ঘোষণা” কালিন ২২/০২/২০২৬ খ্রি. তারিখ থেকে ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত যে সকল কর্মসূচী ঘোষণা করা হয়েছিলো সেই সকল কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হল।
পরবর্তীতে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের সকল কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমে ০১ বৈশাখ এর পর ১৯ এপ্রিল-২০২৬ খ্রি. তারিখে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা