শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত

--- মো.ইউসুফ, রাঙ্গুনিয়া :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রয়াত নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য মরহুম জাহাঙ্গীর আলম ও মরহুম জিল্লুর রহমান ভান্ডারী এবং ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মরহুম মো. রাশেদ, মরহুম আহমদ সৈয়দ ননাইয়্যা ও মরহুম মো. নবী-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।
জিয়ারত পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রয়াত নেতাদের রাজনৈতিক ত্যাগ ও আদর্শের কথা স্মরণ করেন। ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল পারভেজ বলেন,
জাতীয়তাবাদী আদর্শ রক্ষা এবং জনগণের অধিকার আদায়ে এই প্রয়াত নেতাদের ত্যাগ রাঙ্গুনিয়াবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের শূন্যতা দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দ কোম্পানি, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ইসলামপুর সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, ছাত্রদলের সভাপতি,মোঃ সাইমন,সাধারণ সম্পাদক, রিমন,যুবদল সাজ্জাদ, সোহেল,খোকন,তাজুল, শহিদুল, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, প্রমুখ।
এসময় ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ