শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা আজ 10 এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি’র কেন্দ্র গুলোতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আজ বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
A ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ভোয়াল্ল্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় ও শহীদ আব্দুল আলী একাডেমী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। A ইউনিটের ৮,২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১১৮ জন উপস্থিত এবং ৩১৬৬ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৬১.৭৮%। আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় উপস্থিতির হার ৩১.৭১%।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, রাবিপ্রবি জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, জিএসটি A ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর ড.মোঃ ফখরুদ্দিন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় দায়িত্বরত প্রধান প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ ভর্তি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শনকালে A ইউনিটের ভর্তি পরীক্ষাসহ ইতোপূর্বে অনুষ্ঠিত B ও C ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জিএসটি ভর্তি পরীক্ষা কমিটি, উপ-কমিটি, আইন-শৃঙ্খলা বাহিনী, পরীক্ষার্থী-অভিভাবকদের তথ্য ও সেবা প্রদানকারী এবং দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকের আন্তরিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বিশ্ববিদ্যালয় সর্ম্পকে সবার উদ্দেশ্যে বলেন, বর্তমানে রাবিপ্রবি’তে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনার প্রচেষ্টা চলমান এবং রাবিপ্রবি’তে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। যে স্থাপনাগুলো নির্মিত হচ্ছে তা সম্পন্ন হলে শুধুমাত্র আমাদের অবকাঠামোগত প্রয়োজন মেটাবে না এর নান্দনিকতা-স্থাপত্যশৈলী সবমিলিয়ে একটি ক্লাসিক এনভায়রনমেন্ট তৈরি হবে। রাবিপ্রবি’তে লেক-পাহাড়-বন সমৃদ্ধ একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেখানে কার্বন-ডাই-অক্সাইড এর লেভেল প্রায় শূন্য। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য নানারকম ক্লাব ও সংগঠন রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত ফিল্ড ট্রিপ, স্টাডি ট্যুর, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়- যার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সফলভাবে আমাদের গুচ্ছভুক্ত তিনটি ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে, আজকে সবচেয়ে বেশি সংখ্যক পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ পরীক্ষাটিকে সাবলীল ও নির্বিঘ্নভাবে সফল করতে বিভিন্ন কেন্দ্রে যারা সহযোগিতা করেছেন- বিশ্ববিদ্যালয়ের ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রত্যবেক্ষক শিক্ষক ও কর্মকর্তা, সহায়তাকারী কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন এবং আমাদের সাথে পুরো শহরটাকে পরীক্ষার্থীবান্ধব করতে যারা সহযোগিতা করেছেন বিশেষত রাঙ্গামাটি পুলিশ কর্তৃপক্ষ ও প্রশাসন আমারা সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি ভবিষ্যতেও এ বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় হিসেবে এটিকে বড় করবার জন্য সবাইকে পাশে পাওয়ার প্রত্যাশা করেন। A ইউনিটসহ অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সিভিল সার্জন অফিস, পৌরসভা প্রশাসন, পরিবহন মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, সিএনজি মালিক-শ্রমিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সর্বোপরি দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকসহ সকল অংশীজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ