শুক্রবার ● ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠি প্রতিনিধি :: বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা খালের ওপর আশির দশকে নির্মিত বেইলি সেতুটি কয়েক বছর আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ এই সড়কে নতুন সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ভূমি অধিগ্রহণসহ নতুন সেতু নির্মাণের জন্য প্রায় ৬০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের পাইপলাইনে রয়েছে। এর মধ্যে সেতু নির্মাণে প্রায় ১০০ কোটি এবং ভূমি অধিগ্রহণে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে প্রকল্পটি কবে বাস্তবায়নের মুখ দেখবে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এখনও দায়িত্বে বহাল থাকায় প্রকল্প বাস্তবায়নের গতি ও কার্যকারিতা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রকল্পের স্বচ্ছ ও দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
জানা গেছে, নতুন সেতু নির্মাণে একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেতুর দুই প্রান্তের ভূমি অধিগ্রহণের দায়িত্ব থাকবে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের ওপর। এ কারণে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, “সেতুর ডিজাইন ও প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত চিঠি পাওয়া গেছে। ওজোপাডিকোর বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজও চলমান রয়েছে। প্রকল্পের সব কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।”
সচেতন মহলের প্রশ্ন, শত কোটি টাকার সেতু নির্মাণ এবং বিপুল অর্থের ভূমি অধিগ্রহণ প্রকল্প অনুমোদনের পরও যদি বাস্তব অগ্রগতি দৃশ্যমান না হয়, তবে এর দায়ভার কার? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাসন্ডা সেতু কবে বাস্তবে রূপ নেবে, নাকি এটি কেবল পরিকল্পনার খাতাতেই সীমাবদ্ধ থাকবে—এ প্রশ্ন এখন ঝালকাঠিবাসীর মুখে মুখে।





ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন