শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
প্রথম পাতা » ঢাকা » গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা

গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা রাজীব দে :: বিশেষ বৈশ্বিক স্বাস্হ্য পুরস্কার গ্রহণ।বৈশ্বিক স্বাস্থ্য খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন “গ্লোবাল হেলথ সামিট ২০২৬”-এর উচ্চপর্যায়ের মূল অধিবেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এই বিশেষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট নতুন নতুন রোগব্যাধি এবং ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় একটি সমন্বিত ও শক্তিশালী আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক তৈরির লক্ষ্য নিয়ে এবারের সামিট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ এই অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জনস্বাস্থ্য বিজ্ঞানী, গবেষক এবং নীতি-নির্ধারকরা অংশ নেন।
এবারের সামিটে আগামী দিনগুলোতে যেকোনো সম্ভাব্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট দ্রুত সনাক্ত করতে একটি সর্বাধুনিক ‘আর্লি ওয়ার্নিং গ্লোবাল নেটওয়ার্ক’ (Early Warning Global Network) স্থাপন, ভ্যাকসিন ও চিকিৎসা প্রযুক্তির সমতা, পরিবেশ-বান্ধব ও টেকসই স্বাস্থ্য অবকাঠামো (Green Health Infrastructure) গড়ে তুলতে বিশেষ ফান্ড গঠন এবং ডিজিটাল হেলথ ও এআই-এর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। অধিবেশনের সমাপনী বক্তব্যে বিশ্ব নেতৃবৃন্দ এক যৌথ ঘোষণাপত্রে (Declaration of 2026) স্বাক্ষর করেন, যা আগামী এক দশকের বৈশ্বিক স্বাস্থ্য নীতির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
অধিবেশনের একটি অন্যতম আকর্ষণীয় পর্বে, ক্যান্সার চিকিৎসায় আধুনিকায়ন, অনকোলজি বায়োটেক এবং প্যালিয়েটিভ কেয়ারের (উপশমকারী চিকিৎসা) প্রসারে অনন্য ভূমিকা রাখার জন্য দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বিকন (Beacon)-কে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাত থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বীকন-এর ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং (অনকোলজি বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ার) মাহমুদুল হক পল্লব (Mahamudul Haque Pallab)।
পুরস্কার গ্রহণ পরবর্তী বক্তব্যে মাহমুদুল হক পল্লব বাংলাদেশের ওষুধ শিল্পের অভূতপূর্ব উন্নয়ন এবং বিশ্বমঞ্চে এর অনকোলজি ও বায়োটেক পণ্যের সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে ক্যান্সারের জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে দিতে বিকন-এর অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বক্তব্য প্রদানকালে বীকন-এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদুল হক পল্লব বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী এবং সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন: “আজকে বীকন-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বেঁচে থাকলে বীকন-এর এই অভাবনীয় সফলতা এবং এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহনের ক্ষণটি দেখে সবচেয়ে বেশি খুশি হতেন।”
উল্লেখ্য, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বমানের অনকোলজি ও জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখার যাত্রাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ