শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ

--- আকতার হোসেন, মিরসরাই :: ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব গরুর আনুমানিক বাজারমূল্য চল্লিশ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।

রবিবার ১১ অক্টোবর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিত ও কঠোর নজরদারি বজায় রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া এবং জোরারগঞ্জ থানা এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক ভারতীয় গরু আটক করা হয়।

অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মিরসরাইয়ে ‘মরহুম শাহরিয়ার আহমেদ হৃদয় স্মৃতি সংঘে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

মিরসরাই :: মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের কয়লা পশ্চিম সোনাই এলাকায় অবস্থিত সামাজিক ও মানবিক সংগঠন
শাহরিয়ার আহমেদ হৃদয় স্মৃতি সংঘ’র ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন (সুমন)’কে সভাপতি এবং সাইফুল ইসলাম’কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
ঘোষিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক কেফায়েত সজিব, অর্থ সম্পাদক মহিউদ্দিন তারেক, দপ্তর সম্পাদক কামরুল হাসান (কামরুল), ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম (হৃদয়), সহ-ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন (রাফি), প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম সানি।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন টিপু, মোহাম্মদ বাবু, আনোয়ার হোসেন হাজারী, মোঃ আক্তার হোসেন, ইয়াসিন আরাফাত রনি এবং সালা উদ্দিন। পাশাপাশি ২৫ সদস্য বিশিষ্ট সাধারণ সদস্যদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, স্থানীয় তরুণ শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম শাহরিয়ার আহমেদ হৃদয়ের স্মরণে, তাঁর স্মৃতি অম্লান করে রাখার লক্ষ্যে এলাকার তরুণ ও যুবসমাজের উদ্যোগে সংগঠনটি আত্মপ্রকাশ করে এবং এলাকার যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার সার্বিক উন্নয়নে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে এমনটাই আশাবাদী। সংগঠনের কাজের পরিধি বৃদ্ধি ও এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।





আর্কাইভ