রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের নতুন ভিসিকে সংবর্ধনা
চুয়েটের নতুন ভিসিকে সংবর্ধনা

অামির হামজা, রাউজান প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১০.১০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’এর নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে এ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।
উক্ত বিভাগের সাবেক ছাত্র ও একজন সম্মানিত সিনিয়র শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ অলংকৃত করায় ভাইস চ্যান্সেলরকে এ সময় আন্তরিক অভিবাদন জ্ঞাপন করা হয়।
১৪ মে শনিবার দুপুরে ইইই বিভাগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে চাই। এজন্য আমরা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে গড়তে হবে। বর্তমান অগ্রযাত্রা ধরে রেখে এজন্য নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করে যেতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষকগণসহ বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত