শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

---
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”-এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর দুই যুগ পূর্তি। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দুর্নীতি, সহিংসতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।

এ সময় সুজনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।

সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন ও সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কবিতা হাওলাদারসহসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

দুই যুগের পথচলায় সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণ কাজ করার অভিযোগ প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে

ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জমির প্রকৃত মালিক ব্যবসায়ী মো. মারুফ হোসেন চলী। আজ বুধবার ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ম্যানেজ করে তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নেন প্রতিবেশী গোলাম মোস্তফা টুকু। ফ্যাসিস্ট পালিয়ে গেলেও টুকু এখনো তাদের সম্পত্তি দখল করে রেখেছেন। এমনকি সম্প্রতি ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শুরু করেছেন টুকু।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী মারুফ হোসেন চলী অভিযোগ করেন, আইহর মৌজায় তাঁদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর বাবা ও চাচারা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। জমিতে পুকুর, মাছ চাষের স্থান, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। কিন্তু গোলাম মোস্তফা ওরফে টুকু নামের এক ব্যক্তি ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।
তিনি বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আদালত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জমিতে সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ ও আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তী সময়ে আবারও কাজ শুরু করা হয়। এতে আদালতের নির্দেশনা কার্যকর হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মারুফ হোসেন চলী আরও বলেন, গত ৪ নভেম্বর আদালতের নির্দেশ বাস্তবায়ন ও জমিতে নির্মাণকাজ বন্ধের দাবিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। আদালতের আদেশের কপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি। উল্টো তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি পৈতৃক সম্পত্তি রক্ষা, আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে টুকুর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





আর্কাইভ