মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশী জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ,স্বাধীনতার চেতনা এবং জবাবদিহিতামুলক গণতন্ত্র এর মুলনীতিতে উদ্ভদ্ধ হয়ে রবিবার ১৫ নভেম্বর-২০২৬ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে নির্মল বড়ুয়া মিলন কে আহবায়ক এবং জুঁই চাকমা কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেন।
এলক্ষে সোমবার ১৬ নভেম্বর-২০২৬ তারিখ বিকাল ৩টায় ড্যাটকো (DATCO), হকস প্লাজা, ৪র্থ তলা, ২৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকার এর প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এম.পি এর দলীয় কার্যালয়ে আহবায়ক নির্মল বড়ুয়া মিলন, যুগ্ম আহবায়ক চাইসুই উ মারমা বাবলু ও চন্দ্রিকা চাকমা, সদস্য সচিব জুঁই চাকমা, সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন, ইকো চাকমা, মো. আবুল হাশেম, মো. হেলাল উদ্দিন, অরুনজিতা চাকমা, সুজন চাকমা, মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার সনেট চৌধুরী, মমতা চাকমা, নিজাম উদ্দিন, শাকিবুল ইসলাম, আকাশ মারমা, নিপণ কান্তি বড়–য়া জিকু, পাইসা উ মারমা, চম্পা চাকমা, মো. রুবেল, যুদ্ধমনি চাকমা, জয়মনি বড়ুয়া, নিখিল চাকমা, প্রণব চাকমা, বাবুল চাকমা, মো. রেজাউল করিম, লিটন বড়ুয়া, রুপালী চাকমা, মো.সাইমুন ইসলাম, রাখি ত্রিপুরা ও নার্গিস আক্তার দলের মহাসচিব কর্তৃক অনুমেদিত ৩১ সদস্য বিশিষ্ট এনডিএম এর রাঙামাটি পার্বত্য জেলা আহবায়ক কমিটি এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এম.পি মহোদয় দলীয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এসময় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ভাইস চেয়ারম্যান মো. ফারুক উজ জামান চৌধুরী, মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাকিব আহমেদ ও সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল্ মামুন, নবগঠিত কমিটির আহবায়ক নির্মল বড়ুয়া মিলন, সদস্য সচিব জুঁই চাকমা, সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন ও নিপণ কান্তি বড়ুয়া জিকু প্রমুখ উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার