শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা : ৩ আসামি ৫ দিনের রিমান্ডে
প্রথম পাতা » অপরাধ » নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা : ৩ আসামি ৫ দিনের রিমান্ডে
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা : ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

---
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় আটককৃত তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১৬ মে সোমবার দুপুরে পুলিশ আটককৃত তিনজনকে বান্দরবান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে আবু হানিফের আদালতে হাজির করে। আদালত হত্যার রহস্য উদঘাটনে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আটকেরা হলেন- স্থানীয় চাক সম্প্রদায়ের হ্লামং চাক (৩২) এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জিয়া উদ্দিন (২৮) ও রহিম (২৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, বাইশারী চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ (৭৮) গলা কেটে হত্যার ঘটনায় আটককৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত শনিবার ভোররাতের কোনো একসময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ (৭৮) কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

সকালে পূজারীরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। খুনে জড়িত সন্দেহে শনিবার রাতে স্থানীয় চাক সম্প্রদায়ের একজনসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ।





আর্কাইভ