রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা সমাপ্ত
৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মরক্ষার দুইদিন ব্যাপি ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে৷পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন দল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক৷ রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী৷ তারা পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক৷ এবং তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ আনসার পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক৷
এদিকে, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)৷ তারা পেয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক৷ আর ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পেয়েছে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী৷ এছাড়া তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ আনসার পেয়েছে ২টি স্বর্ণ ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক৷
প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিকেএসপি’র নাজিব হিশাম সানি ও আনসারের নিলুফা ইয়াসমিন৷
শনিবার ২১মে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.) ও সাধারণ সম্পাদক এ কে এম সেলিম ৷
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আনোয়ার,কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ ও ফেডারেশনের অন্যান্যরা৷





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু