শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে পুণঃ নির্বাচনের দাবি
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে পুণঃ নির্বাচনের দাবি
মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে পুণঃ নির্বাচনের দাবি

---ঈশ্বরদী প্রতিনিধি:: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মিঃ) নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস কর্তৃক ২৫ লাখ টাকা নিয়ে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি মনোনীত নৌকা প্রতিকের নিশ্চিত বিজয়ী প্রার্থীকে পরাজিত করার প্রতিবাদে ও পুণঃ নির্বাচনের দাবিতে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ ৩১ মে মঙ্গলবার বেলা ১১ টায় সদ্য সমাপ্ত বড়াইগ্রাম উপজেলার ৬ নং গোপালপুর ইউয়িন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন৷ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আবু বক্কর সিদ্দিক৷ এছাড়াও এজেন্ট আঃ হালিমসহ অন্যান্য এজেন্ট ও কর্মীরা বক্তব্য দেন৷
লিখিত বক্তব্যে আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস আওয়ামীলীগ বিরোধী প্রার্থীদের নিকট থেকে ২৫ লাখ টাকা নেন৷ সেই টাকা দিয়ে উপজেলা প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের সদস্যদের কিনে নেন৷ তাদের ব্যবহার করে নির্বাচনের আগের দিন সন্ধ্যায় ২০/২৫ টি ব্যালট পেপার নিয়ে চশমা প্রতিকের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম খানকে দেন৷ রাতেই ওই প্রার্থী তাদের এজেন্টদের দিয়ে ব্যালট পেপারে সীল মারেন৷ নির্বাচন শুরুর পর থেকে নৌকা প্রতিকের এজেন্টদের প্রশাসন দিয়ে হয়রানী করা হয়৷ এ সুযোগে একজন ভোটার ১০/১২ টি করে একভাঁজে ভোট প্রদান করে৷ রাওতাসহ বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ভোট গননা না করে এবং এজেন্টদের সাক্ষর না নিয়ে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে মনগড়া ফলাফল ঘোষনা করা হয়৷ তিনি আরো বলেন,এক কেন্দ্রে সকল চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৭০০৷ অপর পক্ষে সকল মেম্বর প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা হয় ১৫০০৷ যা কোন ভাবেই সম্ভব হতে পারেনা৷ সম্মেলনে আবু বক্কর সিদ্দিকসহ শতশত কর্মী সমর্থকরা এমপি’র ক্ষমতার অপব্যবহার করে নিজ স্বার্থ হাসিলে আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদ,পুণঃনির্বাচন দাবি ও আওয়ামীলীগ সভানেত্রীর জোড়ালো হস্তক্ষেপ কামনা করা হয়৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)