বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক
ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক
ক্রীড়া প্রতিবেদক :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ ক্রীড়া সংগঠক আবদুস সালাম আর নেই ৷ অান্তঃপ্রাণ ক্রীড়া সংগঠক আবদুস সালাম (৮০) গতকাল বুধবার ১ জুন রাতে দিনাজপুরে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লা.. রাজেউন)৷
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড.শ্রী বীরেন শিকদার এমপি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান জয় এমপি ৷ পৃথক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বলেন, আবদুস সালামের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে ৷ তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান৷
এ দিকে তার মৃত্যুতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাসও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল