বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা
বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৮মিঃ) সিলেটের বিশ্বনাথে প্রথম ইউনিয়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলার রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে৷ ২২ জুন বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর এই ঘোষণা প্রদান করেন৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ৷ তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সমাজ থেকে ওই অভিশাপকে জাদুঘরে পাঠাতে হবে৷ তিনি আরোও বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে পারলে দেশ থেকে মা ও শিশু মুতু্যর হার অনেকটাই কমে যাবে৷
রামাপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খা’র সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উত্তর বিশ্বনাথ আজমদ উলস্নাহ কলেজের অধ্যৰ নেছার আহমদ, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম৷ সভার শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবদুল কাইয়ুম ও স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর৷
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান ও রামাপাশা ইউনিয়নের কাজী মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা