শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে বিএনপি’র সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে বিএনপি’র সংবাদ সম্মেলন

ঈশ্বরদী প্রতিনিধি:: (১৭ আষাঢ় ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মিঃ) ঈশ্বরদীর পৌর বিএনপির ১ জুলাই শুক্রবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ৷ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি মকলেছুর রহমান বাবলু৷ লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরদী পৌর বিএনপিকে শক্তিশালী করতে পৌর এলাকার বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ও সোচ্চার হয়েছেন৷ ঠিক সেই সময় গত ১৯ জুন পাবনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঈশ্বরদী পৌর বিএনপির একটি পকেট কমিটি গোপনে অনুমোদন করেছেন৷ যাহা সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বেচ্চাচারিতা মূলক ভাবে বিএনপির গঠনতন্ত্র পরিপন্থি প্রক্রিয়ায় ব্যক্তিস্বার্থে গঠিত হয়েছে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রিয় কমিটির যুগ্ন মহাসচিব মোঃ শাহজাহান স্বাক্ষরিত দলকে পূণঃ গঠনের নির্দেশ পত্র পাওয়ার পর থেকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন পূ্র্বক জেলা বিএনপিতে প্রেরণ করা হয়৷ ঈশ্বরদীর তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকরা দুই দিকপাল মকলেছুর রহমান বাবলু ও জাকারিয়া পিন্টুসহ সিনিয়র নেতৃবৃন্দদের দিয়ে শক্তিশালী পৌর বিএনপির কমিটি দেখতে চায় ৷ এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আক্তারম্নজ্জামান, জাহিদুর রহমান ,শামসুল আলম, , আলহাজ্ব সুমার খান, আমিনুর রহমান স্বপন, আতাউর রহমান পাতা, এসএম ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল ও ইমরুল কায়েস সুমনসহ পদত্যাগকৃত ও স্থানীয় পৌর বিএনপির নেতৃবৃন্দ৷





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো