শনিবার ● ২ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের শ্যামানন্দ দাসকে হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা
ঝিনাইদহের শ্যামানন্দ দাসকে হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.১২মিঃ) বাংলাদেশ আওয়ামীলীগের ঝিনাইদহ জেলার দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাস কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে রাধামদন মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এবং পৌরমেয়র সাইদুল করিম মিন্টু৷
এক বিবৃতে নেত্রীদ্বয় বলেন শ্যামানন্দ দাসের হত্যাকান্ড কোন বিছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড, দেশ বিদেশে সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করা এবং দেশের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট বিশ্বের দরবারে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ব্যর্থ প্রায়স মাত্র৷ নেত্রীদ্বয় শ্যামানন্দ দাসের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং অতিদ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান৷
এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে নিন্দা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও ঝিনাইদহ জেলার সভাপতি কমঃ মোফাজ্জেল হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক কমঃ অরুণ কুমার ঘোষ৷ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ঝিনাইদহ জেলার সভাপতি মুন্সী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররুম৷
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সভাপতি অ্যাডঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক কমঃ রবিউল আলম খোকন৷ ঘটনার সাথে সাথে ঝিনাইদহ জেলার বিভিন্ন আওয়ামীলীগ, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খুলানা বিভাগের ডি আই জি, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্নসত্মরের কর্মকর্তাগন ঘটনা স্থান পরিদর্শন করেছেন৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা