রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ শনিবার দুপুরে উপজেলা সদরের ডাকবাংলা প্রাঙ্গনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়৷
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান৷ কোন কিছুর বিনিময়েই জাতির শ্রেস্ট সন্তাদের ঋন পরিশোধ করা যাবে না৷ মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান প্রদান করা আমাদের সকলের উচিত৷ তিনি আরো বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের শিৰা, কৃষি, বিদু্যত্, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকলখ্যাতে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷ বিশ্বের সামনে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হত্যা ও জঙ্গি হামলায় লিপ্ত রয়েছেন৷ যুদ্ধাপরাধীদের রৰা করতে না পেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এমন অপকর্মে লিপ্ত রয়েছেন৷ খালেদা-তারেকের হুকুম এসব কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান মুক্তিযোদ্ধা সন্তান আজিজুর রহমান৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা ছৈফুল্লা৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা