শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ৪শত পুলিশ নিয়ে জঙ্গী বিরোধী অভিযান চলছে
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ৪শত পুলিশ নিয়ে জঙ্গী বিরোধী অভিযান চলছে
রবিবার ● ৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ৪শত পুলিশ নিয়ে জঙ্গী বিরোধী অভিযান চলছে

---ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: ঝিনাইদহে শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ মঠের সেবায়েত শ্যামানন্দ দাস হত্যার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে (মামলা নং ২)৷ মঠের সভাপতি সুবল চন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে শুক্রবার মধ্যরাতে এ হত্যা মামলা দায়ের করেন৷

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান৷ তবে সেবায়েত হত্যার ঘটনায় এখনও পর্যনত্ম কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, খুনিদের গ্রেফতার করতে ব্যাপক পুলিশি অভিযান চালানো হচ্ছে৷ পুরোহিত আনন্দ গোপাল ও সেবায়েত শ্যামানন্দ হত্যার সাথে জড়িতদের ধরতে ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

তিনি আরো জানান, শুক্রবার রাত থেকে এ পর্যন্ত একজন শিবির ও চার জামায়াত নেতাসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জোরদার অভিযান চলবে বলেও তিনি জানান৷
তবে জেলাব্যাপী মোতায়েনকৃত পুলিশের সংখ্যা ৪০০ হবে বলে একটি সুত্র জানায়৷ শুক্রবার দুপুর থেকেই বিভিন্ন জেলা থেকে রিজার্ভ পুলিশ বাসযোগে ঝিনাইদহে আসতে থাকে৷

উল্লেখ্য শুক্রবার ভোরে পুজার জন্য ফুল তোলার সময় ৩ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে শ্যামানন্দ দাসকে মন্দিরের সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷ শ্যামানন্দ দাসকে মঠের মধ্যেই সমাহিত করা হয়েছে৷ এর আগে চলতি বছরের গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করোতিপাড়া গ্রামের আনন্দ গোপাল গাঙ্গুলী, ৭ জানুয়ারী ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামের বেলেখাল বাজারে খ্রীষ্টান হোমিও চিকিত্‍সক সমির বিশ্বাস ওরফে সমির খাজা ও ১৪ মার্চ কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিত্‍সক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়৷

এই চার হত্যাকান্ডের বিষয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করে বিবৃতি প্রচার করে৷ পুলিশের পক্ষ থেকে আইএস এর দায় স্বীকারের বিষয়টি ভুয়া এবং জামায়াত শিবিরের কাজ বলে সাংবাদিকদের জানানো হয়৷
সরকারের কয়েক জন প্রভাবশালী মন্ত্রীসহ পুলিশের খুলনা রেঞ্জের এসএম মনির-উজ-জামান এ সব হত্যাকান্ডের পর ঝিনাইদহ এসে সভা সমাবেশে স্বাধীনতা বিরোধীদের দায়ী করে বক্তব্য দেন৷

এদিকে নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, এ সব মামলার অগ্রগতির বিষয়ে তারা সনত্মষ্ট নয়৷ দৃশ্যমান কোন অগ্রগতি তাদের নজরে না পড়ায় হত্যাকান্ডের শিকার পরিবারগুলো হতাশ৷

তবে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আগেই জানিয়েছেন, হোমিও চিকিত্‍সক সমির খাজা, পুরোহিত আনন্দ গোপাল ও কালীগঞ্জের হোমিও চিকিত্‍সক আব্দুর রাজ্জাক হত্যার ক্লু ও মোটিভ পুলিশ উদ্ধার করেছে৷
এ সব মামলায় কয়েক জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন বলেও তিনি জানান৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)