রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পুরোহিত হত্যার দায় স্বীকার আইএসের
ঝিনাইদহে পুরোহিত হত্যার দায় স্বীকার আইএসের

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: ঝিনাইদহের হিন্দু পুরোহিত ও বান্দরবানে এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যার দায় স্বীকার করেছে আইএস৷ যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তত্পরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্সের প্রধান রিটা কাটয তিনটি টুইট বার্তায় আইএস’র দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন৷
প্রথম টুইটে তিনি বলেন, আইএস’র আমাক বার্তাসংস্থা সংবাদ প্রকাশ করেছে: গতকাল আইএস যোদ্ধারা বাংলাদেশের বান্দরবান এলাকার একটি বৌদ্ধদের ভিক্ষুকে হত্যা করেছে৷
আর দ্বিতীয় টুইট বার্তায় রিটা কাটয বলেন, ‘বাংলাদেশ বিষয়ে আইএস দ্বিতীয় দায় স্বিকার করেছে৷ বৌদ্ধ ভিক্ষুকে হত্যার দায় স্বীকারের পর, আইএস’র আমাক এ ঝিনাইদহের হিন্দুকে হত্যার সংবাদ প্রকাশিত হয়েছে৷
এই দু’টি ঘটনার সংবাদের পৃথক ইংরেজি অনুবাদও আমাক প্রকাশ করেছে বলে জানান তিনি৷ এ অনুবাদে বলা হয়েছে, ‘গতকাল সন্ধ্যায়, ইসলামিক স্টেটের যোদ্ধারা দক্ষিণপূর্ব বাংলাদেশের বান্দরবান এলাকায় একটি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে৷’ দ্বিতীয় অনুবাদে বলা হয়েছে, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাংলাদেশের ঝিনাইদহের মধুপুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এক হিন্দুকে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা৷’





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা