রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুরাণগাও-আনরপুর গ্রামে বিদ্যুতায়ন
পুরাণগাও-আনরপুর গ্রামে বিদ্যুতায়ন
মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.০১মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগের উপরই মানুষ আস্থাশীল৷ তাই বার বার জননেত্রী শেখ হাসিনা’কে দেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন৷ আর তাঁরই নেতৃত্বে দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুত্, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকলখ্যাতে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তাবায়িত হচ্ছে৷ তিনি আরোও বলেন, বিশ্বের সামনে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হত্যা ও জঙ্গি হামলায় লিপ্ত রয়েছেন৷ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এমন অপকর্মে লিপ্ত রয়েছেন৷ খালেদা-তারেকের হুকুম এসব কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷
তিনি ২ জুলাই শনিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার পুরাণগাও-আনরপুর গ্রামে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ১.৮২৪ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ এর ফলে পুরাণগাও গ্রামের ৯০টি এবং আনরপুর গ্রামের ৩২টি পরিবার নতুন করে বিদ্যুত্ সেবার আওয়তায় আসলেন৷ রামাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আশ্রব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বিশ্বনাথ পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ